• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 17, 2022

দেশে সকল মানুষের কল্যাণে কাজ করছে সরকার পরিকল্পনা মন্ত্রী

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আমাদের দেশে সকল মানুষের কল্যাণে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে। আপনাদের সংগঠনের সকল প্রকার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করা হবে। আপনাদেরকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবশ্যই পাশে পাবো, এটা আমাদের বিশ্বাস।
শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলা সভাপতি, লেখক ও গবেষক অধ্যক্ষ মাও. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন, এটা সংগঠনের অনেক বড় সুনাম, আমাদের সকলের সম্মান। পিএইচডি ডিগ্রী অর্জন করা খুব কঠিন বিষয়। তিনি অধ্যক্ষ মাও. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজকে অভিনন্দন জানান।
জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কাজী মাও. মো. শাহেদ আলী। এতে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মাও. আব্দুল জলিল, অর্থ সম্পাদক খলিলুর রহমান, সিলেট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সহ-সভাপতি জইনুল ইসলাম মুনিম, সেক্রেটারী আব্দুল জলিল খান, হবিগঞ্জ জেলা সেক্রেটারী আব্দুল মন্নান, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুকিত, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতি সহ-সভাপতি আহমদ শিবলী, সিলেট জেলা তালামিযের সভাপতি আব্দুল গণি সোহাগ, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি সুনামগঞ্জ জেলা শাখার কাজী জমিরুল হক, কাজী সালেহ আহমদ, তাজুল ইসলাম আলফাজ, মাহমুদুর রহমান আজাদ, কাজী নুরুল আজিজ চৌধুরী, সৈয়দ আহমদ সাঈদ, হাবিবুর রহমান, মখলিছুর রহমান, আব্দুল কাদির, আজিজুর রহমান, নূরুল হক, ফিরোজ আলী, কাজী আইয়ুব আলী, মেরুয়াখলা ডিগ্রী মাদ্রাসার প্রভাষক কাজী আমিন আহহিম প্রমূখ।
আলোচনা সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নানকে ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। পরিকল্পনা মন্ত্রী সংবর্ধিত অতিথি সংগঠনের সভাপতি, লেখক ও গবেষক অধ্যক্ষ মাও. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজকে ক্রেস্ট প্রদান করেন। পরে অন্যান্য অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি কাজী মাও. মো. শাহেদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন