• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : October 5, 2022

নবমীতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

গত (১ অক্টোবর )শনিবার শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। যা (৫ অক্টোবর ) বুধবার বিসর্জন দিয়ে শেষ হবে।

(৪ অক্টোবর ) মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় মহা নবমীর শারদীয় পূজা উপলক্ষে এবং আইন শৃংখলা সহ পূজা মন্ডপের সুষ্ঠু পরিবেশ সরজমীনে দেখতে রংপুরের ১৩, ১৪, ১৫, ১৯ ও ২১ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত‍্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংক লিমিটেডের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল।

সফর সঙ্গী হিসেবে বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি, মোঃ ইমাদ মিয়া।

সভাপতি ইমাদ মিয়া বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই শ্লোগানকে সামনে রেখে পূজা উৎযাপন করছি। যেহেতু কোন সমস্যা নাই তারপরও সর্বাত্বক চেষ্টা করছি সব পূজা মন্দিরে পদচারণা দেওয়া তাদের খোঁজ খবর নেয়া। তারি অংশ হিসেবে আমাদের সফরসঙ্গী হিসেবে রংপুরের মাটি ও মানুষের নেতা রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদা তুষার কান্তি মন্ডল।
তিনি আরও বলেন, আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচন হবে তার নৌকার মেয়র পদপ্রার্থী দাদা তুষার কান্তি মন্ডল। আমরা উন্নয়নের ধারাকে বেগবান রাখতে সিটি কর্পোরেশনকে ডিজিটাল ও মডেলে রুপান্তরিত করতে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করি।

সফর সঙ্গী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ
থানার মোঃ কামরুজ্জামান পাটোয়ারী মিঠু বলেন, রংপুরের মাটি ও মানুষের নেতা আমার শ্রদ্ধাভাজন দাদা তুষার কান্তি মন্ডল এবং তার সহধর্মীনি যাকে আমি আমার মায়ের মত জানি তিনি সহ উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমি একটি কথা বলতে চাই বাবু তুষার কান্তি মন্ডল আমাদেরই সন্তান, এই রংপুর মহানগরের সন্তান। তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা আমাদের বাবু তুষার কান্তি মন্ডলকে নৌকা মার্কা হাতে তুলে দিবেন এবং ইনশাআল্লাহ আমরা সকলে এক সাথে কাজ করে নৌকার বিজয় করাতে পারব এই আশাবাদ ব‍্যক্ত করে সকলের দোয়া আশির্বাদ কামনা করছি।

মিঠু আরও বলেন, শুধু একটি কথা মনে রাখবেন ইসলাম ধর্মে একটি কথা আছে যদি কেউ কোন ধর্মীয় অনুষ্ঠান পালন করে সেক্ষেত্রে ইসলাম বলে তাদেরকে নিরাপত্তা দেয়া ও সুন্দর ভাবে উৎসব পরিচালনা করতে দেয়া এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে।

প্রধান অতিথি হিসেবে বিভিন্ন মন্দিরে বক্তব্য রাখেন তুষার কাপ্তি মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মহানগর। চেয়ারম্যান, রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংক লিমিটেড ও রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব‍্যাংক লিমিটেড।

তুষার কান্তি বলেন, রংপুর মহানগরবাসীকে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় পূজা। হিন্দু ভাই বোনদের জানাই নমোস্কার এবং মুসলিম ভাইদের আদাব সহ আন্তরিক ও মুজিবীয় শুভেচ্ছা।

আপনারা জানেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ‍্য কন‍্যা বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী রংপুরের পুত্রবধূ শেখ হাসিনা সরকারের আমলে তার দেয়া ৮ জেলা নিয়ে রংপুর বিভাগ ঘোষণা করা হলে রংপুর শহর আজ বিভাগীয় শহরে উন্নীত হয়েছে। কিন্তু রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র গণ-নগর উন্নয়নের মাফিক উন্নয়নের কাজ করতে ব‍্যার্থ হন, ফলে আমরা আশানুরুপ উন্নয়ন থেকে পিছিয়ে পড়ি।
শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন‍্য একটি আধুনিক ডিজিটাল, তিলোত্তমা পরিচ্ছন্ন, রংপুর সিটি কর্পোরেশন গড়ার প্রত‍্যয়ে আসন্ন২০২২ইং সালে আমি তুষার কান্তি মন্ডল রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এর নৌকা প্রতীকের মেয়র পদে মনোনয়ন প্রত‍্যাশী। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন কিভাবে দেশের জন‍্য একের পর এক উন্নয়ন করে যাচ্ছে। তাই আপনা দেশের উন্নয়নের ধারাকে অব‍্যাহত রাখতে আসন্ন নির্বাচনগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীদের আপনার মহা মূল‍্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। তবেই আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব‍্যাহত থাকবে।
তিনি আরও বলেন আসন্ন ২০২২ নির্বাচনে আমি নৌকা মনোনয়ন প্রত‍্যাশী এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অবশ্যই আমাকে নৌকা মার্কা দিবেন এবং আমি আপনাদের দেয়া ভোটে জয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আপনাদের সেবা করতে পারব। যদি আপনাদের আমাকে ভালো লাগে তাহলে আপনাদের দোয়া – আশির্বাদ চাই।

উক্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন, মোছাঃ মোর্শেদা জামান কিউই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা।

ফেরদৌসী জেসমিন মালা। কোতোয়ালি থানার মহিলা বিষয় সম্পাদক।

মাহিগঞ্জ কলেজের সহকারি অধ্যাপক বিপুল কুমার গোস্বামী।

নীল রতন সরকার, সংগীত শিল্পী টেলিভিশন ও বেতার।

মোঃ রিপন বাবু, সহ- সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, রংপুর মহানগর।
সাবেক আহ্বায়ক সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা।

কারমাইকেল কলেজ শাখার সাবেক ছাত্রনেতা রুবেল ইসলাম।

বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী’র জন্মদিন উপলক্ষে বাবু তুষার কান্তি মন্ডল নগরীর ১৫৭ টি পূজা মন্ডপের জন‍্য নগদ অর্থ ও পুরোহিতদের জন‍্য ধুতি প্রদান করেন।

যে সকল মন্দির উক্ত টাকা এবং ধুতি নিতে আসেননি তুষার কান্তি মন্ডল বিভিন্ন পৃজা মন্ডপ পরিদর্শন কালে নিজ হাতে তাদের হাতে তা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন