• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 5, 2022

নবীগঞ্জে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর

 

তুহিনুর রহমান তালুকদার-হবিগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন তালুকদার এর ব্যবসায়ীক প্রতিষ্ঠান ইকবাল বস্ত্র বিতানে একদল সন্ত্রাসী দেশিও অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর করেছে। এতে সাংবাদিক ইকবাল সহ ৫ জন আহত হয়েছে। বুধবার ( ০৫ অক্টোবর) রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ মধ্যবাজার নুরজাহান কমপ্লেক্সে ইকবাল বস্ত্র বিতানে এই হামলা করে সন্ত্রাসীরা।

জানা যায়, তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক দল সন্ত্রাসী নুরজাহান কমপ্লেক্সে দেশিও অস্ত্র নিয়ে সাংবাদিক ইকবাল এর ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এতে ৫ জন আহত হয়। আহতরা হলেন,১। ইকবাল হোসেন (২৪), ২। সাফি মিয়া তালুকদার (৩২), ৩। বেলাল আহমেদ তালুকদার (২৬), ৪। শামীম আহমেদ (২০), ৫। নাঈম আহমেদ (১৯)।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তিব্র নিন্দা জানান।

এ ব্যাপারে সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার বলেন, হামলাকারীরা আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে এসে দেশিও অস্ত্র নিয়ে ভাঙ্গচুর ও হামলা চালায়। তারা আমার দোকানে বসার সকল টোল ভাংচুর করে এবং অনেক কাপড় নষ্ট করেছে এবং আমার দোকান থেকে আনুমানিক ৫০ হাজার টাকা লুটপাট করে। তাদের সাথে আমার বা আমার কোনো পূর্ব শত্রুতা নেই বলেও দাবি করেন তিনি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,আমি ঘটনা শুনার সাথে সাথে রাতেই পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন