• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 6, 2022

নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শেখ হাসিনাকে সর্বোচ্চ অভিনন্দন

ভারত-বাংলাদেশ দুই প্রধানমন্ত্রী-নরেন্দ্র মোদীর পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

ঢাকা উত্তরা প্রতিনিধিঃ

দিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়িবহর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে একটি অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান প্রাঙ্গণে নিয়ে যায়। এসময় বাংলাদেশ সরকারের সম্মানে জানানো হয় গান স্যালুট।

রাষ্ট্রপতি ভবনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয় করিয়ে দেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাঁর সঙ্গী মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য সফর সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন