• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 25, 2022

নাগেশ্বরীর দুধকুমার নদ থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২৪.০৯.২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের পাড় ঘেঁষে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীরকুটি মুড়িয়া ঘাটে দুধকুমার নদের তীর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থানীয় বক্তারা অভিযোগ করে বলেন, নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুল করিম সাজুসহ বেশ কিছু বালু ব্যবসায়ী নদের তীর ঘেঁষে বালু উত্তোলন করায় ক্রমাগত ভাঙ্গনের শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছে হাজার হাজার মানুষ। বসত ভিটা, বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে এ-সব এখন পথে বসার উপক্রম হয়েছে । তাদের অভিযোগ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসে লিখিত অভিযোগ করেও কোন লাভ হয়নি। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক রবিউল খাঁন, নদী ভাঙ্গন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির সভাপতি আতিক হাসান রাজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আবেদ আলী, নাজির হোসেন, সাদিকুল ইসলাম, ওসমান গণি, লিটন,আজিবর প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, দুধকুমার নদের তীব্র ভাঙন চলছে। এর মাঝে তীর থেকে বালু তুলে বিক্রি করছে সাজুসহ কিছু অসাধু বালু ব্যবসায়ী। এতে হুমকীতে পড়েছে বসত বাড়ি, মসজিদ, মাদরাসাসহ ফসলী জমি, সরকারি-বেসরকারি স্থাপনা।
অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন