• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 7, 2022

নামাজ শেষে বৃদ্ধ দেখেন,তার একলাখ টাকা চুরি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৬২ জন পড়েছে
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম সদর উপজেলার একটি মসজিদে নামাজরত অবস্থায় মো. বেলাল মুন্সি (৬০) নামে এক বৃদ্ধের লাখ টাকা চুরি হয়ে গেছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধ ওই ইউনিয়নের খেওয়ার চরের বাসিন্দা বলে জানা গেছে।হাটের ওষুধ ব্যবসায়ী ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন জানান, আজ তো যাত্রাপুর হাট। অনেক মানুষের সমাগম ঘটে। বেলাল নামে এক ব্যক্তি দুপুরে জোহরের নামাজ আদায় করার সময় সামনে টাকার ব্যাগ রাখেন। নামাজরত অবস্থায় তার ১ লাখ টাকা চুরি হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে টাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃদ্ধ বেলাল মুন্সি বলেন, নামাজ পড়ার সময় আমার ১ লাখ টাকার ব্যাগ সামনে রাখি। নামাজরত অবস্থায় কে বা কারা আমার ব্যাগটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করছি। ব্যাগ পাই নাই। অবশেষে বাড়ি চলে আসি।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, মসজিদে নামাজরত অবস্থায় টাকা চুরির বিষয়টি খুবই দুঃখজনক। ওই বৃদ্ধের টাকা উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন