• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 9, 2022

নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৪ জন পড়েছে
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২

 

মোঃ রাসেল মোল্লা,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উল্টো পথে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল কাঁচপুর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু এলাকার অটোরিকশাচালক মো. হানিফ (২৫), যাত্রী মামুন মিয়া (৩০), নুরুউদ্দিন (৪২), জামাল হোসেন (৪২) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশাটি উল্টো পথে কাঁচপুর সেতু পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী নুরুউদ্দিন মিয়া মারা যান। গুরুতর অবস্থায় অটোরিকশার চালকসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনায় আহত চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। প্রথম আলোকে তিনি বলেন, গুরুতর আহত অটোরিকশাচালক হানিফ এবং অন্য তিন যাত্রী মামুন, জামাল হোসেন ও অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

নিহত মামুন মিয়ার মামাশ্বশুর ওমর ফারুক বলেন, মামুন একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন। কারখানা ছুটি থাকায় কাঁচপুরে বাবা জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অটোরিকশা সেতু পার হওয়ার সড়ক দুর্ঘটনায় অন্য যাত্রীদের সঙ্গে মামুনও আহত হয়ে মারা গেছেন। তার লাশ আনার জন্য আইনি প্রক্রিয়া চালাচ্ছেন।

ওসি নবীর হোসেন জানান, অটোরিকশাটি যাত্রীসহ আদমজী রোড থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে উল্টো পথে কাঁচপুর সেতু পার হচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশা ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় মাইক্রোবাস চালককে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন