• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 17, 2022

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে রূপগঞ্জের শীলা রাণী পাল বিজয়ী

 

মোঃ রাসেল মোল্লা,
নারায়ণঞ্জ জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে আজ। আজ সোমবার ১৭ আক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদে একজন চেয়ারম্যান পাঁচজন সাধারণ সদস্য ও দুইজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

ইতিমধ্যেই চেয়ারম্যান ও দুইজন সাধারণ সদস্য বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পাঁচটি পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ভোট কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ১০টি। মোট ভোটার সংখ্যা ৬১০ জন। এরমধ্যে নারী ভোটার ১৪৪ ও পুরুষ ভোটার ৪৬৬ জন।
সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা হচ্ছেন এ নির্বাচনের ভোট দিয়েছেন। জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ১ সেপ্টেম্বর। সেখানে ভোট গ্রহণের তারিখ ১৭ অক্টোবর নির্ধারণ করা হয়। জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও সংরক্ষিত মহিলা আসনে রূপগঞ্জের সীমা রাণী পাল শীলা (টেবিল ঘড়ি) ২০৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আড়াইহাজারের সাহিদা মোশারফ (দোয়াত কলম) পেয়েছেন ১৭২ ভোট, সোনারগাঁওয়ের এডভোকেট নুর জাহান (বই) পেয়েছেন ৮ ভোট ও হাওয়া বেগম (মাইক) পেয়েছেন ০ ভোট। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও সহকারি পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন