• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত  খরিপ-১ মৌসুমে ১ হাজার ৯৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি কৃষি প্রণোদনা নুরুন নেহার ফাউন্ডেশনে নগদ অর্থ বিতরণ জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জ লালপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বারিঘরভাংচুর  একই পরিবারের আহত-৩ সুনামগঞ্জ পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু লালপুরে ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল তাহিরপুর উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবুল কাশেম উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : October 11, 2022

নীলফামারীতে শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীর ডোমার উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাঝে করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ (১১ই অক্টোবর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা শহরের শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিক্ষার্থীদের করোনা সংক্রমণ প্রতিরোধে অনুষ্ঠিত ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আকরাম হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. খায়রুল ইসলাম (সুমন), ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল সহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, আমরা সফলভাবে ডোমার উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান করেছি। এখন সরকারী নির্দেশনায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাঝে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হলো। উপজেলার ইউনিয়ন ভিত্তিক প্রত্যেক বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শিশুদের মাঝে টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন