• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 26, 2022

নেত্রকোণার দুই জয়িতার হাতে উঠলো ‘শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা’ পুরষ্কার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫০ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

 

নাজমুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধিঃ

রাঁধা কিংবা চুল বাঁধার গন্ডি পেরিয়ে নানা মাধ্যমে সমাজ-দেশকে এগিয়ে নিতে অবদান রেখে চলেছেন এ সময়ের অনন্যারা। তাই এসকল নারীদের উদ্ধুদ্ধ করতে সরকারের নানা পদক্ষেপের পাশাপাশি দেওয়া হচ্ছে সম্মাননা স্বারক।

এবার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নেত্রকোণার ফরিদা আক্তার পান্না ও অনন্যা কস্তুরী। পার্লার ব্যবসায় বিশেষ অবদান রাখায় এই পুরষ্কার পেয়েছেন তারা। উভয়ই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’র হাত থেকে গ্রহণ করেন এই পুরষ্কার।

বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির জাতীয় অধিবেশন-২০২২ উপলক্ষ্যে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ২৫ জন নারী উদ্যোক্তার হাতে এই সম্মাননা স্বারক তোলে দেয়া হয়। ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফরিদা আক্তার পান্না জানান, এটাই প্রথম নয়, এর আগেও উদ্যোক্তা হিসেবে সম্মানিত হয়েছি। তবে এই পুরষ্কারটা বিশেষ কিছু। ময়মনসিংহ অঞ্চল থেকে আমার নির্বাচিত হওয়াটা বেশ চমকপ্রদ।

অনন্যা কস্তুরীও তার সাথে সুর মিলিয়ে বলতে লাগলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে সম্মাননা পাওয়াও একটা অর্জন। এই পুরষ্কারটা যেমন আত্মমর্যাদার, তেমনি দায়বদ্ধতার। সামনের দিনগুলোতে এটা আমাকে আত্মবিশ্বাস যোগাবে।

সমাজকর্মী প্রীতম বিশ্বাস মিতুল জানান, উদ্যোক্তা হওয়াটা আমার কাছে দুঃসাহসিক কিছু। নারীরা সমানতালে অবদান রাখছে বিষয়টা সামাজিকভাবে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আয়োজকদের ধন্যবাদের পাশাপাশি এই দুই সংগ্রামী নারীকে অভিনন্দন জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন