• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 5, 2022

নোয়াখালীতে ট্রাফিক সমাবেশে এসপির আদেশ: ব্যাটারী চালিত অটো বন্ধ

 নোয়াখালী প্রতিনিধিঃ

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে নোয়াখালীতে জনসচেতনতা সৃষ্টিমূলক বিশেষ ট্রাফিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ট্রাফিক অফিসে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে ফোর লেনের কাজ সমাপ্ত করা জরুরি। দীর্ঘদিন ধরে চলা এই কাজের কারণে যানজট নিরসন করা যাচ্ছে না। সবাইকে নিজ নিজ জায়গা থেকে ট্রাফিক আইন মেনে চলা এবং যানজট নিরসনে কাজ করতে হবে। এ ছাড়াও শ্রমিক ওয়েলফেয়ার নামে চাঁদাবাজি করা যাবে না। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, জেলা বিআরটিএ সহকারী পরিচালক উসমান সরোয়ার, নোয়াখালী পৌরসভার প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম, চৌমুহনী টিআই আসাদুজ্জামান ও ওসি ট্রাফিক মো: ফারুকসহ জেলার বাস-সিএনজি মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন