রাশেদুল ইসলাম-নোয়াখালীঃ
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এর তত্ত্বাবধানে চলছে সব কয়টি থানায় কিশোরগ্যাং বিরোধী অভিযান। নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যরা কোন ঠাঁসা হয়ে পড়েছে। অনেকে এলাকা ছেড়ে পাশ্ববর্তী জেলা সমুহে আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিয়েছে।
এদিকে নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের বরাত দিয়ে জানিয়েছেন, ১০ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার ও মুক্তি প্রদানের বিষয়টি।
পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম বলেন, কবিরহাটের বানদও উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার সময়, স্কুলের আশপাশে অবস্হান করার দায়ে ১০ জন কিশোরকে আটক করা হয়।
পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক মধুসুধণ নাথ এর হস্তক্ষেপে ভবিষ্যতে স্কুলের সামনে কিংবা রাস্তায় অবস্থান না করার শর্তে তাদেরকে অভিভাবকদের নিকট বুঝিয়ে দেয়া হয়।
ইভটিজিং সহ নানা অপরাধের সাথে জড়িত কিশোরদের দ্রুত অপরাধ ছেড়ে লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ উপেক্ষা করে যেসব কিশোর অপরাধের সাথে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।