• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 25, 2022

নৌকার বিদ্রোহীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৪৫ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

 

মুরাদুল ইসলাম,রাজীবপুর (কুড়িগ্রাম)

আগামীকাল (২৬ সেপ্টেম্বর) ক্ষমতাসীন আওয়ামিলীগের রাজীবপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এরই প্রেক্ষিতে আজ (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৌকার বিদ্রোহীদের বিরুদ্ধে রাজীবপুরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে রাজীবপুর উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম বক্তব্য রেখে বলেন,গত নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি।আজকে যারা সম্মেলনে অংশগ্রহণ করছে তারা নৌকার বিদ্রোহী হয়ে কাজ করেছে।

আজ নৌকার বিদ্রোহী প্রার্থীর পক্ষে আনারস মার্কায় নিয়ে ভোট করেছে তারা সম্মেলনের মাধ্যমে পদে আসার চেষ্টা করছে। তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা নৌকার বিদ্রোহী হয়ে কাজ করেছে তারা দলের কোনো পদে আসতে পারবে না। আমি কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যারা নৌকার বিপক্ষে কাজ করেছে তারা যেন সম্মেলনে অংশগ্রহণ করতে না পারে জোর দাবী জানাচ্ছি।

এসময় আরও বক্তব্য রাখেন,অধ্যাপক আব্দুস সবুর ফারুকী,উপজেলা যুবলীগের সভাপতি আজিবর রহমান মাষ্টার,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম (বাবু) প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন