• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 3, 2022

নৌকার মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমদ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ ১আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় শ্রমিকলীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম আহমদ।

আওয়ামী লীগের সাহসী এই নেতা তাহার নির্বাচনী এলাকা জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর তাহিরপুর এলাকায় ব্যাপক ভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

তাই তিনি উন্নয়ন এর জয়ধ্বনী বজায় রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে নৌকার মনোনয়ন উপহার চান। এবং সেই সাথে সুনামগঞ্জ ১ আসনের সর্বস্তরের সকলের সহায়তা কামনা করেন।

সেলিম আহমদ বলেন, আমার নির্বাচনী এলাকায় আরো কিছু উন্নয়নমূলক কাজ দরকার, তাই সমস্ত উন্নয়নমূলক কাজে সকলকে তার পাশে থাকার আহবান জানান।

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিতে ‘গ্রাম হবে শহর’ স্বপ্নপূরণে কাজ করতে চান আওয়ামীলীগ এই নেতা।

এ লক্ষ্যে তিনি সংসদীয় এলাকার বিভিন্ন হাট-বাজার ও গ্রামেগঞ্জে চষে বেড়াচ্ছেন ও বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন।

এছাড়া শেখ হাসিনার স্বপ্ন গ্রামকে শহরে পরিণত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে একজন নিরলস প্রার্থী হিসাবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছেন।

তিনি মানবিকতার দৃষ্টিকে প্রসারিত করে, সবার হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় সুনামগঞ্জ ১ আসনকে মডেল এলাকা
গঠন করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান।

উল্লেখ্য সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে তাহার নির্বাচনী এলাকারসহ বিভিন্ন পূজা মণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান প্রদান করেন সেলিম আহমদ। তিনি কোভিড ১৯ করোনা দূর্যোগ ও ভয়াবহ বন্যায় তাহার নির্বাচনী এলাকা ছাড়াও সুনামগঞ্জ জেলাবাসীর পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন।

এম পি প্রার্থী সেলিম আহমদ জানান, “মাদক আর সামাজিক অবক্ষয় রোধ সহ সকল, বৈষম্য, দুর্নীতি, নির্মূল করে অবহেলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কৃষক, শ্রমজীবী পুরুষ ও নারীর সমাজের অধিকার আদায়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি বদ্ধপরিকর।

এছাড়া সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ গ্রামকে শহরে পরিণত করে জনগণের প্রকৃত সেবক হতে বাংলাদেশের মমতাময়ী মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দোয়া ও সহযোগীতা কামনা করছি।
সুনামগঞ্জ প্রতিনিধি
০২/১০/২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন