• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 20, 2022

নড়াইলের বুড়িখালী গ্রামের দুই পক্ষের দীর্ঘদিনের বিবাদ মিমাংশার উদ্যোগে শান্তি প্রতিষ্ঠিত

মোঃ রাসেল মোল্লা-

নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার ৪ নং আউড়িয়া ইউনিয়নের বুড়িখালী গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দাঙ্গা-হাঙ্গামা চলে আসছিল। এ নিয়ে নড়াইল -২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন ,অত্র ইউনিয়নের চেয়ারম্যান, নড়াইলের প্রশাসন ও স্থানীয় নেতাদের মহত উদ্যোগে এ দুইপক্ষর বিরোধ মিমিংশার উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ঔ বিরোধপুর্ণ গ্রাম বুড়িখালী গ্রামে মাদ্রাসার মাঠে অত্র ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মাহমুদুর রহমান,কাশিপুর ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান,আউড়িয়া ইউপির আ,লীগের সভাপতি মোঃ রহমান চৌধুরী,আ,লীগ নেতা মোঃ মাসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে নড়াইল-২ আসনের সাংসদের গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপনের বিশেষ ভুমিকায় ওই বিরোধপুর্ণ গ্রামের এক পক্ষের মাতুব্বর মোঃ আয়ুব হোসেন মোল্যা,মোঃ সরোয়ার শিকদার ও লিয়াকত খান অন্য পক্ষের মাতুব্বর মোঃ মিজান ভুইয়া,মোঃকুদ্দুস খান ও আজম খান তাদের দীর্ঘদিনের দুপক্ষের বিরোধ মিমাংশা করবে বলে প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য দেন। পরে ইউপি চেয়ারম্যান এস এম পলাশের পরিচালনায় দুই পক্ষই আর দাঙ্গা-হাঙ্গমা আর করবেনা বলে উপস্থিত সবার সামনে প্রতিশ্রুতি দেয় এবং দুই পক্ষের নেতারা বুকে বুকে কোলাকুলি করেন। এছাড়াও পরবর্তীতে দুইপক্ষই এক যায়গায় মিলেমিশে প্রীতি ভোজের আয়োজন করবে। এ শান্তি সমাবেশ অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন,বিরোধপুর্ণ বুড়িখালী গ্রামসহ আশপাশের গ্রামের শতশত লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন