• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 15, 2022

নড়াইলে এস এস সি পরিক্ষায় বাংলা প্রথম এর দিনে বাংলা দ্বীতিয় প্রশ্ন!

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬১ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ রাসেল মোল্লা,
নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টে) কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রের সচিব দীপ্ত রানী বৈরাগী বলেন, বাংলা প্রথম পত্র পরীক্ষা ছিল। বহুনির্বচনী প্রশ্নের একটি প্যাকেট এর ওপরে বাংলা প্রথম পত্র কোড থাকলেও ভেতরে বাংলা দ্বিতীয় পত্রের ১০০ টি প্রশ্ন ছিল। পরীক্ষা কেন্দ্রে মোট নয়টি কক্ষের মধ্যে তিনটি কক্ষে পরীক্ষার্থীদের মধ্যে বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন বিতরণ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক পরীক্ষার্থীদের কাছ থেকে তা ফেরত নেয়া হয়। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এছাড়া একই উপজেলার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘোলিয়া ডিগ্রী কলেজ এবং ইতনা স্কুল এন্ড কলেজের কেন্দ্রেও বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন পাওয়া যায়। তবে এই 3 কেন্দ্রে পরীক্ষার্থীদের মধ্যে ওয়েব প্রশ্ন বিতরণ করা হয়নি বলে দাবি করেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভূঁইয়া বলেন, লোহাগড়া উপজেলার দিঘলিয়া নবগঙ্গা কলেজের কেন্দ্র ও স্কুল এন্ড কলেজ কেন্দ্রে MCQ প্রশ্নের একটি প্যাকেট এর ওপর বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্র প্রশ্ন ছিল। প্যাকেট খোলার পরে কেন্দ্রে কর্তপক্ষ বিষয়টি বুঝতে পেরে শিক্ষার্থীদের মধ্যে সেগুলো বিতরণ করা হয়নি। সঠিক প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন