• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 13, 2022

নড়াইলে “মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

 

মোঃ রাসেল মোল্লা
নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলে মার্কস্ অ্যাকটিভ চ্যাম্পিয়নশীপ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
“বাংলাদেশ দাবা ফেডারেশন” এর মাননীয় চেয়ারম্যান ইন্সপেক্র জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, ড. বেনজির আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় এই “মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ ২০২২” অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ০৯ ও ১০ সেপ্টেম্বর দুদিনব্যাপী নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়মে দাবা-কর্মশালা এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৬ টি বিদ্যালয় ২১ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতি গ্রুপে ০৬ জন করে মোট ১২০ জনের বেশি ক্ষুদে দাবাড়ু অংশগ্রহণ করে।
গত ইং ১১ সেপ্টেম্বর বিকালে “বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম নড়াইলে “মার্কস্ অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পিয়নশীপ ২০২২” এর সমাপনী ও পুরস্কর বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী গ্রুপকে ট্রফি এবং উক্ত গ্রুপের প্রত্যেক দাবাড়ু, ক্রীড়া শিক্ষককে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ করে, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জনাব মোসাঃ সাদিয়া খাতুন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি
জনাব মোহাম্মদ হাবিবুর রহমান,এ সময় জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল ; জনাব মাসুদুর রহমান দিপু, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ দাবা ফেডারেশন, নড়াইল; জনাব মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, নড়াইল; জনাব দিলীপ কুমার রায়, দাবা পরিষদের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, নড়াইল; জনাব আব্দুর রশিদ মুন্নু, কোষাধ্ক্ষ, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; জনাব কৃষ্ণপদ দাস, অতিরিক্ত সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; জনাব মোঃ রাজিবুল ইসলাম, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; জনাব মোঃ উজ্জ্বল, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; জনাব মোঃ রবিউল ইসলাম, সদস্য, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল; জনাব মাসুদুর রহমান মানস, দাবা রেটিং প্রাপ্ত খেলোয়াড় ও দাবা প্রশিক্ষক, নড়াইল; প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের কর্মকর্তাগণ সহ সংশ্লষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন