মোঃ রাসেল মোল্লা,
নড়াইল জেলা প্রতিনিধিঃ
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জনাব সাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর নেতৃত্বে এসআই(নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন তুলারামপুর চরপাড়া আশার আলো কলেজ মোড় এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারিকে আটক করেছে।
মাদক ব্যবসায়ী রুবেল সরদার(৩৪) জিআর ৩৮০/১৭ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া দক্ষিণপাড়া গ্রামের ওহাব সরদার এর ছেলে এবং রুবেলের সহযোগী আসামি প্রসেনজিৎ বিশ্বাস (১৯) তুলারামপুর হঠাৎপাড়া গ্রামের পার্বতী বিশ্বাসের ছেলে।
আসামিদ্বয়কে নড়াইল সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।