• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 23, 2022

পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের ঢালাই কাজের উদ্বোধন

 

মোঃ সফিয়ার রহমান-
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় পাইকগাছা পৌরসভাধীন জিরোপয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। ম্যুরাল নির্মাণের কাজ চলছে,এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩সেপ্টেম্বর) সকালে বঙ্গবন্ধুর ম্যুরালের ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় আরো উপস্হিত ছিলেন,উপজেলা যুবলীগের সাবেক সদস্য মোঃ আকরামুল ইসলাম,লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গৌতম রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি সবুর খান সহ স্থানীয় জনগন ও আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্হিত বক্তারা বলেন, পাইকগাছা পৌরসভাধীন জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরালের মাধ্যমে জনসাধারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস জানতে পারবে। এ বিষয়ে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ম্যুরাল রয়েছে। কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। আজকে বঙ্গবন্ধুর ম্যুরালের ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে এবং অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন