• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 11, 2022

পাইকগাছার রেনু বেগমের মৃত্যু হামলাকারীর বাড়-ঘর ভাংচুর

পাইকগাছার রেনু বেগমের মৃত্যু হামলাকারীর বাড়-ঘর ভাংচুর
মোঃ সফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় হাতুড়ি পিটায় মারাত্মক জখম রেনু বেগম (৫৫) একমাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রেনু বেগমের মৃত্যুর খবর জানার পর এলাকাবাসী হামলাকারীর বাড়ী-ঘর ভাংচুর করেছে বলে জানা গেছে।
জানা যায়,গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার চক্কাওয়ালী গ্রামের আইয়ুব আলী সরদারের বাড়ীতে স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় শুকুর আলী গাইনের। এর এক পর্যায়ে শুকুরের কাছে থাকা হাতুড়ি দিয়ে সজোরে রেনু বেগম এর মাথায় আঘাত করে । যাতে তার মাথার তালু ফেটে দেড় ইঞ্চি গভীর হয়। প্রচন্ড রক্তান্ত জখম অবস্থায় পাইকগাছা হাসপাতালে নেয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়। তার স্বজন তাকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করান।সেখানে একমাস চিকিৎসা চলাকালীন সময় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী শুকুর আলী গাইনের বাড়ী ঘরে হামলা করে ভাংচুর করেছে বলে জানা গেছে।এদিকে মৃত্যু রেনু বেগমের একমাত্র ছেলে সেনা সদস্য জাহিদ হোসেন বাবু জানিয়েছে তার মাকে যেভাবে মারা হয়েছে তা কোন ভাবে মেনে নেয়া যায়না। এ ঘটনায় রেনু বেগমের দেবর সবুর সরদার সবুজ বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার একমাস হলেও পুলিশ কোন আসামী ধরেনি। মামলার আইয়ু তানজির হোসেন জানান,আসামী ধরতে কয়েকবার গিয়েছি কিন্তু তারা এলাকা না থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন