• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 22, 2022

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

মোঃ সফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় র‍্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উদ্যোগে শনিবার

সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে লিফলেট বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচা প্রধান উপদেষ্টা ও ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি

ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শেখ জাহিদুজ্জামান হ্যাপি, ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, অমরেশ মন্ডল, ডাঃ সিরাজুল ইসলাম, সন্তোষ

কুমার সরকার, মোশাররফ হোসেন, আশরাফুল ইসলাম রাবু, দয়াল ভান্ডারী, ফরিদুল, হারুন, মুজিবর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া মোটর বাইক দূর্ঘটনায় মৃত্যু প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহারের উপর গুরুরোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন