• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 20, 2022

পাইকগাছায় সরকারী খালের অবৈধ বাঁধ কর্তন ও নেট-পাটা অপসারন ৫ হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ সফিয়ার রহমান-
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছার চাঁদখালীতে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে চাঁদখালীর শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে খাস সম্পত্তির উপর অবৈধ ভেড়িবাঁধ কর্তন ও নেট-পাটা অপসরণের মাধ্যমে খাল অবমুক্ত ও জলাবদ্ধতা নিরসন করা হয়। ফলে প্রায় ৫ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে। স্বস্থি ফিরে পেয়েছে ৮ গ্রামের হাজার হাজার মানুষ। ভুক্তভোগীরা জানিয়েছে,দীর্ঘদিন ধরে কিছু অবৈধ দখলদাররা সরকারি খালের উপর বাঁধ ও নেট-পাটা দিয়ে মাছ চাষ করে আসছে। এ খাল দিয়ে চাঁদখালী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ফতেপুর, ধামরাইল, কাওয়ালী, ডোংগাভাংগা, শ্রীপুর, গড়েরডাংগা, ঢ্যামশাখালী, কানুয়াডাংগা গ্রামের অধিবাসীদের প্রায় ৫ হাজার একর ধানের জমির পানি সরবরাহ হয়ে থাকতো।কিন্তু দীর্ঘদিন তা অবৈধ দখলে থাকায় চরম ভোগান্তিতে পড়ে এলাকাবাসী।বিগত বছরের ন্যায় এ বছর ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি এড়াতে ভুক্তভোগীরা জলাবদ্ধতা নিরাসনের দখলদারদের বললেও কোন কাজ হয়নি। বাধ্য হয়ে এলাকাবাসী রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন। যার প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলাপ্যানেল চেয়ারম্যান ফাতিমা তুজ জোহরা রুপা, ইউপি সদস্য মোঃআনিছুর রহমান বিশ্বাস, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান ওউপজেলা আনছার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন।
প্রেরক-
মোঃ সফিয়ার রহমান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি,
মোবাইল:০১৭১২-৩৩৩১৯৫
তারিখ: ২০ -০৯-২২ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন