• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 2, 2022

পাকিস্তানের ঐতিহাসিক বন্যা২০২২ইং

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৯ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী শেরি রেহমান। বিধ্বংসী আকস্মিক বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। পুরো পাকিস্তান জুড়ে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

শেরি রেহমান বলেন, এটি একটি বিশাল সমুদ্র। পানি সরে যাওয়ার মতো কোনো খালি জায়গা নেই। এ অবস্থাকে ‘অকল্পনীয় পর্যায়ের সংকট’ বলে অভিহিত করেছেন তিনি।

কর্মকর্তাদের মতে, জুনে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ১৩৬ জন মারা গেছে। এ বছর এক দশকের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং এ জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে সরকার।

শেরি রেহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। আমাদের অতীতের প্রতিটি সীমা কিংবা প্রতিটি রেকর্ড ভেঙে দিয়েছে এবারের বন্যা। আমরা আগে এমন কিছু দেখিনি।

সোমবার কর্মকর্তারা জানান, বন্যায় শুধু গত ২৪ ঘণ্টায় ৭৫ জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বিবিসিকে বলেন, নিহতদের এক-তৃতীয়াংশ শিশু বলে ধারণা করা হচ্ছে। আমরা এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছি। ৩ কোটি ৩০ লাখের বেশি পাকিস্তানি, প্রতি সাতজনের মধ্যে একজন ঐতিহাসিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করছেন দেশটির কর্মকর্তারা।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন