• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 11, 2022

পাবনার চাটমোরে হাফিজুর রহমান নামে ব্যবসায়ী খুন

 

পাবনা প্রতিনিধিঃ

পূর্ব বিরোধের জেরে পাবনার চাটমোহরে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইস গেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন