• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 21, 2022

পূর্বাচলে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ

মোঃ রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রাজউকের পূর্বাচল উপশহরের ২১নং সেক্টর নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোবিন্দপুর এলাকার অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ, আনসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
রাজউক সূত্রে জানাযায়, আব্দুল আলিম ও আব্দুল আজিজ নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পূর্বাচল উপশহরের গোবিন্দপুর এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ রাজউকের জমি জালিয়াতি করে কৌশলে দখলে নেয়। পরে স্থানীয় সন্ত্রাসীদের যোগসাজসে তারা ওই জমি দখলে নিয়ে স্থাপনা তৈরি করে। তাতে গোবিন্দপুর জামে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটি যৌথভাবে রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে। তদন্ত শেষে রাজউক তিন তলা ভবনসহ অবৈধ সকল স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।
এতিমখানা পরিচালনা কমিটির সদস্য সালাউদ্দিন বলেন, অবৈধ দখলদার আব্দুল আলিম ও মোজাম্মেল গত ১৯ সেপ্টেম্বর রাজউক চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান মিঞার সঙ্গে স্বাক্ষাত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করার আবেদন করেন। কিন্তু রাজউক চেয়ারম্যান তা মেনে নেননি। এসময় রাজউক চেয়ারম্যান তাদের উদ্দেশ্যে বলেন, দখলদারেরা যত শক্তিশালীই হোক তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়া হবে। ###

তাং- ২১-০৯-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন