• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল কুড়িগ্রামে নদীতে অবৈধ বালু উত্তোলন: মোবাইল কোর্টের অভিযানে জরিমানা
প্রকাশ : October 20, 2022

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

 

মোঃ রাসেল মোল্লা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। শিক্ষার উন্নয়নে যত কাজ হয়েছে শুধু আওয়ামীলীগ সরকারের আম‌লেই হয়েছে। অতী‌তে কোন সরকা‌রের আম‌লে শিক্ষার উন্নয়‌নে কোন কাজ হয় নি।”

বৃহস্প‌তিবার (২০ অ‌ক্টোবর) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মা‌ঝিনা এলাকায় মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার নব‌নি‌র্মিত চার তলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উ‌দ্বোধন এবং মাঝিনা মৌজার বায়তুল মামুর এ‌তিমখানা ও মোহাম্মদিয়া হা‌ফে‌জিয়া মাদরাসার ভি‌ত্তি প্রস্তর স্থাপন ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার উ‌ল্লেখ ক‌রে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও ব‌লেন, “আওয়ামী লীগ সরকারের সুন্দর শিক্ষানীতির জন্যে বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। প্র‌তি‌টি স্কুল, ক‌লেজ, মাদরাসায় নতুন নতুন ভবন হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা শিক্ষা‌কে ভা‌লোবা‌সেন। এজনই তিনি শিক্ষার প্র‌তি এ‌তো গুরুত্ব দি‌য়ে‌ছেন। তাই শিক্ষার উন্নয়নে যুগান্তকারী নানা পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

মন্ত্রী ব‌লেন, “রূপগ‌ঞ্জের কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের মানুষ আগে নৌকায় চলাচল কর‌তো। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নে এ‌কের পর এক রাস্তা হ‌য়ে‌ছে; ব্রীজ, কালভাট নির্মান হ‌য়ে‌ছে। এখন আর কা‌য়েতপাড়া ইউ‌নিয়‌নের জনগন‌কে নৌকা যো‌গে চলাচল কর‌তে হয় না, গাড়ী‌তে চলাচল কর‌তে পা‌রে। এটাই হ‌চ্ছে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়ন। এভা‌‌বে এ‌কের পর এক উন্নয়‌নের মাধ্য‌মে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার হাত ধ‌রে বাংলা‌দেশ ২০৪১ সা‌লের আগে উন্নত সমৃদ্ধ দে‌শে প‌রিনত হ‌বে।”

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী’র সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, মাঝিনা মৌজার আহমাদিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল ম‌জিদ মোল্লা,কায়েত পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন,রূপগঞ্জ উপ‌জেলা যুবলী‌গের সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হো‌সেন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভুঁইয়া,মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রিতা সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন