• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 25, 2022

ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় ৬ জনকে আটক

 

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরে পৃথক দুটি ঘটনায় ৬ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় এদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল, ৫০০ পিস ইয়াবা, বেশ কিছু মোবাইল ফোন ও নগদ চার লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা ও বেশ কিছু মোবাইল ফোন জব্দ করা হয়। তারা জুট মিলের মেশিনপত্র দেবে বলে জুট মিলের মালিকের কাছ থেকে দুটি চেক এর মধ্যে একটি চেকের ২২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যাংক থেকে উঠিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে তারা পলাতক ছিল।
রবিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোঃ শাহজাহান জানান, ফরিদপুরের একটি জুট মিলের মালিক বাদী হয়ে গত মার্চ মাসে প্রতারণার একটি মামলা করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবারাত সাড়ে বারোটার সময় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ের হোটেল গার্ডেন ভিউ আবাসিক হোটেল থেকে চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নরসিংদী জেলার রাসেল ওরফে মোহাম্মদ মিনার মিয়া চৌধুরী, চাঁদপুর জেলার আবুল ওরফে সুমন ওরফে ফারুক, মাদারীপুর জেলার মিজান ও ময়মনসিংহ জেলার জাকিরুল ইসলাম।

অপরদিকে শনিবার দিবাগত রাত আড়াইটার সময় ফরিদপুরের স্টেশন বাজার এলাকা থেকে দুজনকে ৫০০ পিস ইয়াবা সহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাদের কথা মতন চুরিকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ভাঙ্গা উপজেলার মোঃ ইমরান শেখ ও কোতোয়ালী থানার মোহাম্মদ বাহাদুর বিশ্বাস।

পৃথক দুটি ঘটনার আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, আটককৃতদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

এদিকে জেলায় নতুন পুলিশ সুপার যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। তার ভূমিকার কারণে ফরিদপুরে একের পর এক মাদকের আসামি এবং মাদক উদ্ধারের ঘটনা ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন