• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 12, 2022

ফরিদপুরে ৪’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২৮২ জন পড়েছে
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৪’শ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল এলাকায় অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। এসময় ৪০০ পিচ ইয়াবাসহ নুরুল আমিন ওরফে সরোয়ার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী শিলাপাড়া এলাকার সাব্বির আহমেদের ছেলে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে বুধবার সকালে তাকে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভাঙ্গা থানার পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন