ফরিদপুর সদর প্রতিনিধিঃ
এমন কি হলো?
যার পরিপেক্ষিতে নতুন সরকারি চাকরি পাওয়া পরিচ্ছন্ন কর্মী ভানু দাশকে আত্মহত্যা করতে হলো,,,,
ছবিতে যাকে দেখছেন সে ডিসি অফিসের একজন পরিচ্ছন্ন কর্মী, নাম ভানু দাশ, সে দীর্ঘদিন ডিসি মহোদয়ের বাসায় পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিল, ভানুর বউ নিজেও একজন সরকারি পরিচ্ছন্ন কর্মী।
ভানু এবং ভানুর বউ দুজনেই সরকারি চাকরিজীবী থাকা অবস্থায় এমন কি ঘটেছে যে তাকে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করতে হবে।
ঘটনা ঘটেছে গতো শুক্রবার সকালে, ফরিদপুর সার্কিট হাউসে ডিউটিরত আরেক পরিচ্ছন্ন কর্মী শাওন সার্কিট হাউসের পুরাতন বিল্ডিংয়ের ৬ নং রুমে পর্দা টান দিয়ে দেখতে পাই ভানুর মৃত দেহ ঝুলছে।
পরবর্তীতে শাওন সবাইকে ডেকে বিষয়টি অবহিত করেন, পরবর্তীতে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
এই বিষয়ে ভানুর বউ বলেন ভানু দীর্ঘদিন যাবত মানুষিক ভাবে চিন্তিত ছিলো, সে কারো সাথে কথা বলতোনা, সারাক্ষণ একা একা থাকতো, এবং সবশেষে ভানু বৃহস্পতিবার বিকেল ৩ টা ৩০ মিনিট বাড়ি থেকে সার্কিট হাউসে ডিউটির জন্য আসে, এবং সেদিন আর বাড়ি যায়নি, আর তার পরদিন শুক্রবার খবর আসে ভানু আত্মহত্যা করেছে।
ভানু দাশের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে, আর যদি সে আত্মহত্যা করেও থাকে এর কারন কি থাকতে পারে পুলিশ তারও সন্ধান করছে।
ভানু দীর্ঘদিন ডিসি অফিসে উমেদার হিসেবে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করছিল, পরবর্তীতে সাবেক ডিসি জনাব উম্মে সালমা তানজিয়া ২০১৯ এর মাঝামাঝি সময়ে ভানু দাসকে সরকারি পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ দেন।