• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 11, 2022

ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা!

 

বিপ্লব সাহা -খুলনা ব্যুরো চীফঃ

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা আজ মঙ্গলবার সকালে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদ সভায় জানান করোনাভাইরাস প্রতিরোধে জন্য সিনোফার্ম সিনোভ্যাক ফাইজার এস্ট্রোজেনেকা ফাইজার ( চাইল্ড) টিকা সংরক্ষিত রয়েছে। টিকা কার্যক্রম পরিচালনার জন্য ৪৭২ জন টিকাদান কর্মী নিয়োগ দেয়া হয়েছে। ১২ বছরের উর্ধ্বে সকলের করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ ১০০% ২য় পর্যায় ৯৮% এবং তৃতীয় পর্যায় ৭২% টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ বলেন মাদক কিশোর গ্যাং ও জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। ই- সিগারেট উল্লেখ করে তিনি বলেন সময়ের সাথে সাথে নতুন নতুন মাদকদ্রব্য তরুণদের কাছে পাওয়া যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক অভিযান পরিচালিত হবে।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান ইলিশ ধরা বন্ধ রাখতে ১১ টি মোবাইল কোর্ট ও ৩৭ টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এবছর খুলনা অঞ্চল থেকে ১৩ শো মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। এর থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১শত ৪২ কোটি টাকা।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও বাসস ব্যুরো প্রধান এসএম জাহিদ হাসান বলেন মহানগরীতে ফুটপাতসহ দখল-দূষণে বিশৃঙ্খলাপূর্ণ এগুলো চলাচল উপযোগী করা এবং রাস্তায় যত্রতত্র পার্কিং ও অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ট্রাফিক পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া হাইড্রোলিক হর্ন এর ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক না হওয়ায় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান এছাড়া হাইড্রোলিক হর্ন এর ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হওয়ায় এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ সহ নগরীতে জুয়া ও কিশোর গ্যাং এর অতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি শহরের ফুটপাত দখলমুক্ত করা ও যানজট নিরসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনার বিভিন্ন স্পটে মাদকসেবীদের বিষয়ে তথ্য পাওয়ার প্রেক্ষিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ব স্ব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক ক্ষেত্রে বিগত সেপ্টেম্বর মাসে ১৯৮ টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩ টি বেশি । খুলনা মহানগরী অধিক ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে ১৪৮ টি মামলা দায়ের হয়েছে যা বিগত আগস্ট মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ও ১৪ টি বেশি।

সভায় প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাহি অফিসার বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন