• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 14, 2022

ফুলবাড়ী ডিগ্রী কলেজে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকারঃ

সম্পদ নয় সুশিক্ষাই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী ডিগ্রী কলেজের অভ্যন্তরীণ ধারাবাহিক আয়োজনে আন্ত:বিভাগ বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

প্রভাষক জাকারি মিঞার সঞ্চালনায় ও কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের সভাপতিত্বে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ও মডারেটর নুর ইসলাম শেখ, কুইজ ও বিতর্ক উদযাপন উপ কমিটির আহবায়ক জয়নুল আবেদিন, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেনসহ আর অনেকে।

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজ্ঞান ও ব্যবসা শাখার বিপক্ষে মানবিক শাখা অংশ গ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন