• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 23, 2022

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় সিত্রাং ঘনীভূত হয়ে ধেয়ে আসছে!

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

ভ্যাপসা গরম ঝিরঝির বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ সাথে থেকে থেকে দমকা হাওয়া বইছে আজ ভোর থেকে দেশের সমুদ্র উপকূলীয় এলাকা গুলোতে।
এতে করে দেশের বিশিষ্ট আবহাওয়াবিদদের ধারণা মতে
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ মধ্যরাতেই ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

রোববার (২৩ অক্টোবর) দেশের দক্ষিণাঞ্চলীয় দুটি বিভাগ খুলনা ও বরিশাল বিভাগের জ্যেষ্ঠ আবহাওয়াবিদরা এ তথ্য দিয়েছেন।

বিভাগীয় আবহাওয়া অধিদপ্তরের উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন নিম্নচাপটি ইতিমধ্য গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আজ মাঝরাতের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবং আগামী কাল ( ২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এটি আরো শক্তি সঞ্চার করে উপকূলের দিকে ধেয়ে আসবে। ঘূর্ণিঝড় টি ২৫ অক্টোবরে ভোরের মধ্যে উপকূলে আঘাত হানবে ।

দেশের আবহাওয়া বিদরা আরো বলেছেন ঘূর্ণিঝড় টি বরিশাল ও সন্দ্বীপের মাঝামাঝি দিয়ে বয়ে যাবে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় এর প্রভাব বিস্তার করবে।
ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর সিত্রাং ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূলে আঘাত হানবে।
আমরা ইতিমধ্যে সমুদ্রবন্দরসহ তদ উপকূলীয় এলাকা গুলিতে
৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি।

বর্তমান আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদরা আরো বলেন আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে আজ সকাল ৯ টায় অক্ষাংশ ১৫ দশমিক ৫ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ
৮৯. ২ ডিগ্রি পূর্ব) পূর্ব- মধ্যো বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে বৃষ্টিপাতের তথ্য তিনি বলেন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ ও হতে পারে।

খুলনা বিভাগীয় জ্যেষ্ঠ আবহাওয়াবিদরা জানান ঘূর্ণিঝড়ের ফলে সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। ঢাকায় উত্তর/ উত্তর পূর্ব -দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি বাড়বে।
যা অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে আগামী ৭২ ঘণ্টার মধ্যো সারাদেশে আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন