• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 26, 2022

বঙ্গোপসাগর থেকে ৬ রোহিঙ্গাসহ ১৫ আটক

বাগেরহাট প্রতিনিধি-সৈয়দ ওবায়দুল হোসেনঃ

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলে ও ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশে সীমানা থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এদের আটক করে। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার(২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মোঃ জুবায়ের (৩০) টেকনাফ, মোঃ কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মোঃ ইয়াছির(২৫) টেকনাফ।

বাংলাদেশী ৯ জেলেরা হচ্ছেন, নোয়াখালী জেলার শাহ আলম মিস্ত্রি (৫০), মোঃ নুরুল আলম(৪৫). মোঃ হারুন (৩৫), মোঃ আলাউদ্দিন (৪৫), ভোলা জেলার মোঃ নুর হোসেন (৩৭), মোঃ জাকের হোসেন (৩২), মোঃ হালিম (৪৮), জাকির হোসেন (৩২) এবং লক্ষীপুর জেলার মনির হোসেন (৪৭)।

 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আটকের পর ৯ বাংলাদেশী জেলে ও ছয় রোহিঙ্গাকে মোংলা থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আটক রোহিঙ্গাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। জেলেদের বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

 

 

.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন