• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 27, 2022

বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে

 

বাগেরহাট প্রতিনিধি-সৈয়দ ওবায়দুল হোসেনঃ

 

বর্ণাঢ্য আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রায় বাগেরহাট সিভিল সার্জন মোঃ জালাল উদ্দীন আহম্মেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলাম,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন,ষাট গম্বুজ জাদুঘরের কাস্টুডিয়ান মোঃ জায়েদ,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। শতাধিক মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহনের সমন্বয়ে এ শোভাযাত্রা হয়। পরে ষাটগম্বুজ মসজিদের পশ্চিমপাশে ঘোড়া দিঘীর পাড়ে পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় বক্তারা বলেন, জেলায় বেশকিছু দর্শনীয় স্থান রয়েছে। ঐতিহাসিক ষাটগম্বুজ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন বিশ ঐতিহ্যের অংশ হিসেবে নির্বাচিত। অপার সম্ভবনাময় এ দর্শনীয় স্থানগুলো দেখতে বছরের অধিকাংশ সময় দেশি-বিদেশি পর্যটকরা এখানে ভিড় করেন। এই দর্শনীয় স্থানে যতবেশি পর্যটক আসবে তত আমাদের অর্থনীতি সচল হবে।তাই পর্যটকদের অর্কষনের জন্য বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন