সুজন আচার্য্য,, সাতকানিয়া প্রতিনিধিঃ
বাঁশখালী চাম্বল জলদাসপাড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আজ আমরা বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম মহানগর, সাতকানিয়া উপজেলা,বাঁশখালী উপজেলা ও হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর এর পক্ষে ৫০ টি খাট ও সাত পরিবারকে খাটের পরিবর্তে চাল প্রদান করা হয়।
উল্লেখ গত ৮ সেপ্টেম্বর মংগলবার ভোর আনুমানিক সাড়ে ৩টায় চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাম্বল জলদাসপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫৬ টি বসতঘর পুড়ে যায়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এ্যাডভোকেট প্রদীপ দাশ, সিনিয়র সহ সভাপতি রনজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক রুবেল দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, হিন্দু পরিষদ সাতকানিয়া উপজেলার সভাপতি প্রবীর ধর,নির্বাহী সভাপতি সুজন দাশ, সাতকানিয়ার মুখপাত্র জয় দাশ,বাঁশখালীর মূখপাত্র ছোটন দাশ, চট্টগ্রাম মহানগর এর মহিলা সম্পাদিকা রিতা মিত্র, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সুপন সিকদার প্রমুখ।