• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 4, 2022

বাংলাদেশ নেজামে পার্টির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 ঢাকা খিলগাও প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় আজ শনিবার সন্ধ্যায় নেজামে ইসলাম পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় দেশের চলমান রাজনৈতিক সঙ্কট ও সম-সাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যত করণীয় নিয়ে মতবিনিময় হয়। উভয় দলের নেতৃবৃন্দ দেশ, ইসলাম ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দল দু’টির নেতৃবৃন্দ আরো কাছাকাছি আসার ঐক্যমতে পৌঁছেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহাম্মদ আমিনুল ইসলাম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, অধ্যাপক মাওলানা লোকমান হোসেন ও মাওলানা আব্দুল বাতেন, মহাসচিব মুফতী মুহাম্মদ আবদুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ নুরুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা আশরাফ আলী জিহাদী, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা আবুল হাসান তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক জনাব মুনির হোসেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি নেতৃবৃন্দ বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে কাজ করায় এবং নেজামে ইসলাম পার্টির সাথে মতবিনিময়ের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান এবং ঐক্য প্রক্রিয়া আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন