• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 21, 2022

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র সহ দু’জন নিহত

মোঃ সোলায়মান হাওলাদার

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রসহ দুই যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকরি করেন।

চরাদি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী সাগর পরিবহণের একটি বাস। সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেন মোটরসাইকেলে করে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরামদ্দী পুলিশ ফারির দায়িত্বে থাকা বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি রোডে বাস চলাচল বন্ধ থাকলেও অফিসারদের হস্তক্ষেপে পরিস্থিতি সাভাবিক হয়েছে ।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়েছে। পুলিশ বাস টি আটক করেছেন। রাব্বি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে আসছিল ও নাজমুল রাব্বির সঙ্গে বিএম কলেজে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন