• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 18, 2022

বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে এ এস এস এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২

এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে উৎসব মুখর পরিবেশে এ এস এস এম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন পুরুষ সদস্য পদের বিপরীতে ৮ জন এবং ১জন মহিলা সদস্য পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেণ। নির্বাচনে মোট ২৭০ জন অভিভাবক সদস্যদের মধ্যে ২৬৩ জন অভিভাবক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উক্ত নির্বাচনে সদস্য নির্বাচিতরা হলেন, মো. মাসুম চৌধুরী (ফুটবল প্রতীক) ১৭০ ভোট পেয়ে প্রথম। মো. আমিনুর চৌধুরী ( আনারস প্রতীক) ১৫৯ ভোট পেয়ে দ্বিতীয়। মো. রহমান খাঁন (তালা প্রতীক) ১৫৭ ভোট পেয়ে তৃতীয় ও মো. তৌহিদ চৌধুরী (জগ প্রতীক ) ১৫৬ ভোটে পেয়ে চতুর্থ হয়েছেন।

পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন ডালিম চৌধুরী (দোয়াত কলম ) ৮০ ভোট, মো. ফিরোজ মোল্লা (মাছ প্রতীক) ৭৬ ভোট, মিন্টু শেখ (আম প্রতীক) ৭২ ভোট, এবং দাউদ চৌধুরী ( মোরগ প্রতীক) ৭০ ভোট।

এছাড়া মহিলা সদস্য পদে মোসাঃ পারভীন বেগম (সেলাই মেশিন প্রতীক) ১৫৬ পেয়ে সদস্য নির্বাচিত রয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি শান্তা বেগম ( কলস প্রতীক) ৯৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান নির্বাচনের এ ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন