এম এম জাকীর হুসাইন-
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাট থানার আয়োজনে বৃহস্পতিবার ২৮/০৯/২০২২ ইং তাং সকাল ১১ টায় অত্র থানা চত্বরে এ সভা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার এ.কে.এম আরিফুল হক ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্য সকলের উদ্দেশ্যে বলেন, মোল্লাহাটে ধর্মীয় কোন বিরোধ নেই, তারপরও আপনারা সকলে সজাগ দৃষ্টি রাখবেন যাতে, কেউ ষড়যন্ত্রের মাধ্যমে কোন ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। অতীত ও বর্তমানের ন্যায় সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক এম এম জাকীর হুসাইন, মোঃ জিকরুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক দেবাশীষ বসু, অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক মন্ডলী, এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।