• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 23, 2022

বাগেরহাটের মোল্লাহাটে ২০০১সালে আওয়ামী লীগ এর জনসভায় বোমা হামলায় নিহত দের স্মরণে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪০ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

মোল্লাহাটে ২০০১সালে আওয়ামী লীগের জনসভায় বোমা হামলায় নিহত দের স্মরণে দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০১সালে র ২৩ সেপ্টেম্বরে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে, বাগেরহাট _০১আসনের বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জননেতা শেখ হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে, বি এন পি জামাতের পুতে রাখা ভয়াবহ রিমোট কন্ট্রোল বোমা হামলায় তিনি অল্পের জন্য প্রানে বেচে যান,কিন্তু তাকে ঘিরে থাকা আওয়ামী লীগের ৯জন নেতাকর্মী বোমার স্পীরিন্টারে নিহত হন এবং শতাধিক নেতাকর্মী আহত হন।
আজ শুক্রবার ২৩সেপ্টেম্বর ২০২২ সকাল ১০টায়, উপজেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী অংগ সংগঠনের উদ্যোগে, উপজেলার আওয়ামী লীগ অফিসে উক্ত বোমা হামলায় নিহত শহীদ দের আত্মার মাগফিরাত কামনা সহ বংগ বন্ধু পরিবারের সদস্য দের নিরাপত্তার জন্য দোয়া করা হয়। দোয়া এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা শাহীনুল আলম ছানা। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা ও অধ্যক্ষ এল জাকির হোসেন।এছাড়া উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাংবাদিক এম এম জাকীর হুসাইন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক মন্ডলী, এবং সকল সহযোগি ও অঙ্গ- সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন