• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 26, 2022

বাগেরহাটে চেয়ারম্যানসহ তিনজন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

 

বাগেরহাট প্রতিনিধি-সৈয়দ ওবায়দুল হোসেনঃ

বাগেরহাটে জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুসহ তিনজন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতদের নাম উল্লেখ করে গনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নির্বাচিত অন্য দুইজন হলেন, মোল্লাহাট উপজেলার সাধারণ সদস্য এসএম অলিউজ্জামান, ফকিরহাট উপজেলার মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া একই দিনে বৈধ প্রার্থীদের নামে প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও দুটি সাধারণ সদস্য পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করা হয়েছে। এছাড়া ৭টি সাধারণ সদস্য পদে ১৪ জন ও ৩টি নারী সংরক্ষিত সদস্য পদে ৬ জন নারী প্রতিদ্বন্দীতা করছেন। বৈধ ২০ প্রার্থীর অনুকূলে প্রতিক বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন