• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 15, 2022

বাগেরহাটে জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন কামরুজ্জামান টুকু

 

বাগেরহাট প্রতিনিধিঃসৈয়দ ওবায়দুল হোসেনঃ

বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের কাছে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থি মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক শরিফা খানম, যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে একজন প্রার্থী, সদস্য পদে তিনজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন