• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 25, 2022

বাগেরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিধি বিষয়ক কর্মশালা

 

বাগেরহাট প্রতিনিধি:সৈয়দ ওবায়দুল হোসেন

বাগেরহাটে নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিশ্চিতকল্পে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালায় বাগেরহাট পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

রূপান্তরের স্ক্রিম প্রকল্পের আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালায় প্রকল্পের মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সুভা, রূপান্তরের ক্লাইম্ব প্রকল্পের ম্যানেজার আলমগীর হোসেন মিরু, ডিস্ট্রিক্ট অফিসার মাসুদ রানা, বেইস খানজাহানিয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ কেএম কামরুজ্জামান, প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আল ইমরান, শিল্পী রাণী ডাকুয়া প্রমুখ।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিরাপত্তা ঝুঁকি তথা বিকৃত পোস্ট, বাজে মন্তব্য, ছবি বিকৃতির ঘটনা বাড়ছে। এসব চিহ্নিত করা গেলেও ঝুঁকি কমানো যাচ্ছে না। এসব ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি তা প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। এসময় ঝুঁকি প্রতিরোধের বিভিন্ন কৌশল, করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন