• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 11, 2022

বাস থেকে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

 

বাগেরহাট প্রতিনিধিঃ

সৈয়দ ওবায়দুল হোসেন

বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বরিশালগামী অনিক ক্লাসিক নামের ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ওই নারীকে আটক করা হয়। এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৪৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়।

আটক ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান এসএম আশরাফুল বলেন, যাত্রীবাহী বাস থেকে ৪৫ পিস ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন