• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : October 19, 2022

বিএনপিকে ১০ ডিসেম্বর গৃহবন্দি করবে আওয়ামী লীগ

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।

আজ (১৯ অক্টোবর) বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজনে অনুষ্ঠিত আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।

১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়-বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতারা বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দি করবে আওয়ামী লীগ। ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ এর পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে।

ডিসেম্বর থেকে পতাকা হাতে রাজপথে থাকার কথাও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবা স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন