• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 7, 2022

বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

 

জাকিয়া সুলতানা সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ২৮ – বিজিবি ও বিএসএফ এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।

০৭ সেপ্টেম্বর সকাল ১১ টা হতে দুপুর সোয়া বারোটা পর্যন্ত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলাধীন বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩১/৮-এস এর নিকটবর্তী হক নগর মুক্তিযোদ্ধা ভবনে বাংলাদেশের সুনামগঞ্জের ২৮- বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুবুর রহমান এবং ভারতের জোয়াই এর বিএসএফ ১১০ ব্যাটালিয়ান কমান্ড্যাট শ্রী সন্দীপ,এর মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাতে বিজিবির পক্ষে ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুনামগঞ্জের ব্যাটালিয়ান ২৮- বিজিবি পরিচালক লে. ক. মোঃ মাহবুবুর রহমান । ভারতের ১১০ বিএসএফ ব্যাটালিয়ন এর পক্ষে ০৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন শ্রী সন্দীপ, কমান্ড্যান্ট, ১১০ বিএসএফ ব্যাটালিয়ন।
সাক্ষাতে সীমান্তে আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করণ এবং মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হয়। বর্ণিত সৌজন্য সাক্ষাতে ভারপ্রাপ্ত উপ অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), সহকারী পরিচালক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), বাগানবাড়ী কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ ১১০ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার, কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডার অংশগ্রহণ করেন। পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাত শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন