• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : March 16, 2026

বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত 

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩১ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নতুন বাজারে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিয়া একাডেমির আয়োজনে ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ’র সভাপতিত্বে ও তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  বিশ্বম্ভরপুর থানার ওসি তদন্ত ওয়ালী আশরাফ। তিনি মাদকের কুফল ও সব ধরনের ক্ষতিকর দিক আলোচনা করে বলেন এর পরও যারা মাদকের সাথে যুক্ত থাকবে তাদেরকে বিন্দু পরিমাণ ও ছাড় দেওয়া হবে না।এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রবীণ পল্লিচিকিৎসক জামাল হোসেন  মুস্তক আহমদ মাফিজুর রহমান মাফিজ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এস আই জামাল উদ্দিন ইউপি সদস্য নজরুল ইসলাম সাবেক ইউপি সদস্য শাহ নেছার আহমদ সহ এলাকার সর্বস্তরের মানুষ।আলোচনা সভায় ঘোষণা করা হয় যে মাদকের ব্যবসা ছেড়ে সৎ ভাবে ব্যবসা করবে তাকে তাহিয়া একাডেমির পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি মাদকের ব্যবসা না ছাড়ে এমন ব্যক্তি কে মাদক সহ প্রশাসনের কাছে যে ধরিয়ে দিবে ঐ সাহসী ব্যক্তিকে ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য ইতিমধ্যে এক ব্যক্তি মাদক ব্যবসা ছেড়ে দিয়ে সাভাবিক জীবনযাপন সহ সৎ ভাবে ব্যবসা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন