• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 25, 2022

বিশ্বম্ভরপুর বাঘবেড় বাজারে কমর্চারীর হামলায় ফার্নিচার ব্যবসায়ি আহত

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বিশ্বম্ভরপুর বাঘবেড় বাজারে কমর্চারীর হামলায় ফার্নিচার ব্যবসায়ি আহত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় ও আক্তাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ির নাম মো আবু বকর সিদ্দিক (২২)। সে আক্তাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন, আস্কর আলী দীঘ দিন ধরে আমাদের দোকানে চাকুরি করে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার বাবা কমর্চারী আস্কর আলীর পারিশ্রমিক এক হাজার টাকা আমার কাছে দিয়ে বলেন তুই আস্কর আলীকে টাকা দিয়ে বলবি একশত টাকা তুকে দেওয়ার জন্য। পরে আমি দিয়ে দিব। একশত টাকা চাইলে আমাকে গালিগালাজের এক পর্যায়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরে আমি রেগে গিয়ে তাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে একটি বাড়ি মারি। রাতে আমার অভিভাবকরা বিষয়টি জেনে আস্কর আলীর মায়ের কাছে গিয়ে ক্ষমা চায়। পরের দিন সকালে আস্কর আলীর বাড়ির সামন দিয়ে মোটর বাইক নিয়ে যাওয়ার সময় আহমদ আলী ও আস্কর আলী মিলে মারধর করে আমার একটি হাত ভেঙ্গে ফেলে। ইউপি-সদস্য তাজুল ইসলাম বলেন, আবু বকর সিদ্দিকের বাবা আমাকে জানিয়েছেন আবু বকরকে মেরে হাত ভেঙ্গে ফেলেছে। কিন্তু আস্কর আলী পক্ষের কোন লোক এখন পযন্ত আমার কাছে আসেনি। সুস্থ হয়ে বাড়ি ফিরলে নিষ্পত্তি করার চেষ্টা করব। মুক্তিযোদ্ধার ছেলে হাছেন আলী বলেন, প্রথমে আমার ভাইকে মেরেছে। পরে আস্কর আলী আবু বকর সিদ্দিককে মারধর করেছে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচাজ মো ইফতেখার চৌধুরী জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন