বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ
বিনামূল্যে চোখের ছানি অপারেশন চশমা প্রদান চক্ষু চিকিৎসা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খুলনায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। অন্ধত্ব নিবারণ ও দৃষ্টি রক্ষায় উদ্দেশ্য দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল আপনার চোখকে ভালোবাসুন।
দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক সংস্থা সাইটসেভার্স এর অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল বাস্তবায়নে এবং মানব কল্যাণ মূলক সংগঠন ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আজ ১৩ অক্টোবর বৃহস্পতিবার খুলনা নুরনগর মিলনায়তনে সকাল
১০ টায় চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়। ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সুলতান হোসেন খান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সফিউদ্দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সহ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস সমাপনী বক্তব্য রাখেন আর এম আই কেয়ার ব্র্যাকের খুলনার রিজিওনাল ম্যানেজার মনির হোসেন মোল্লা ।
সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চক্ষু ক্যাম্পে বিনা মূল্য ৬০ জনের ছানি অপারেশনের জন্য বাছাই করা হবে। এদের সবাইকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ সার্জন দ্বারা ছানি অপারেশন করানো হবে। এবং অসচ্ছল ১২০ জনকে বিনামূল্য রিডিং ক্লাস প্রদানসহ ৩৮২ জন কে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে সকাল সাড়ে আটটায় খুলনা সদর হাসপাতাল থেকে খুলনা সিভিল সার্জন ডাক্তার সুজাত আহমেদের নেতৃত্বে রংবেরঙের ব্যানার-ফেস্টুন সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খুলনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মুরাদ হোসেন ব্র্যাকের খুলনা বিভাগীয় সমন্বয়ক আবু সাঈদ ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম ব্র্যাকের খুলনা জেলা সমন্বয়কারী শিপ্রা বিশ্বাস ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মনির হোসেন মোল্লা প্রমুখ