• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঠিকাদারের পক্ষে ফরমায়েসী সংবাদের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা সুনামগঞ্জ সদর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:রতন শেখ পিপিএম সুনামগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী জমকালো আয়োজনে পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৯১ বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত সিএনজি চালকসহ ৩জন আহত মধ্যনগরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের মায়ের ইন্তেকাল: যুবদলের শোক সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল
প্রকাশ : September 27, 2022

বিশ্ব নদী দিবসে গলাচিপা “নোঙর” আয়োজনে রামনাবাদ নদী পরিদর্শন 

 

মোঃমাজহারুল ইসলাম মলি-
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ

২৪ ‘ শে সেপ্টেম্বর ২০২২ইং বিশ্ব নদী দিবস উপলক্ষে ২৭’শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় গলাচিপা ” নোঙর ” ইউনিট শাখার আয়োজনে গলাচিপা রামনাবাদ নদী দখল- দূষণ মুক্ত করার লক্ষে, জনসচেতনতায় নদী মহরা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহরা অনুষ্ঠিনে  প্রধান অতিথি হিসেবে  অংশ গ্রহন করেন পটুয়াখালী ১১৩ (৩) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও নৌ মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য এস এম শাহাজাদা, বিশেষ অতিথি গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ এম আর শওকত আনোয়ার, গলাচিপা নোঙর ইউনিটের উপদেষ্টা ও প্রেস ক্লাব গলাচিপা সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা আও’লীগের সাংগঠনিক সম্পাদক বাবু তপন কুমার বিশ্বাশ, দপ্তর সম্পাদক সমির দেব নাথ,উপজেলা  শ্রমীকলীগ আহবায়ক মোঃ কাউসার তালুকদার, ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ সহ বিভিন্ন অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।
বিশ্ব নদী দিবস উপলক্ষে গলাচিপা নোঙর ইউনিটকে এমপি মহোদয় স্বাগত জানান। এর পরে তিনি বলেন, নদী হচ্ছে আমাদের জীবন জীবীকার এবং যোগাযোগ ব্যাবস্থায় মূলচালিকা শক্তি। তিনি আরো বলেন, নদী দখল, নদীতে বর্জ আবর্জনা ও দূষনমুক্ত করার লক্ষে জনসাধারণ কে তিনি আহবান জানান। পরে ” নোঙর” ইউনিটের প্রধান উপদেষ্টা পরিবেশ  ও প্রকৃতি বান্ধব বিশিষ্ট সমাজ সেবক গলাচিপা উপজেলা নদী রক্ষা কমিটির অত্যতম সদস্য কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন  বলেন, সারা পৃথিবীর নগর, বন্দর কেন্দ্রসমূহ, সমুদ্র ও নদ-নদীর আঙ্গিনায় বসত বাড়ি, শহর ও সভ্যতার কেন্দ্র ভূমি হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সময়ে নদীকে অসাধু ব্যবসায়ী, ভূমি দস্যুরা নদীর তীর দখল করে, ড্রেজার দিয়ে বালু ব্যাবসা ইট পাথরের ভারে ভারাক্রান্ত হয়েছে নদী। এই নদীকে রক্ষা ও দূষণমুক্ত রক্ষার্থে বর্জ-আবর্জনা ও দখলদারদের বিরুদ্ধ রাষ্ট্রীয় প সামাজিক ভাবে সামাজিক আন্দোলন করে নদীর গতি পথকে ফিরিয়ে আনার আহবান জানান।

গলাচিপা “নোঙর” ইউনিটের নদী মহরায় সাংবাদিক মোঃ সোহাগ রহমান,  গলাচিপা উপজেলার নোঙর কমিটির  ইউনিট প্রধান ও সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, নদী প্রেমি গলাচিপা নোঙর ইউনিটের সদস্য ও সাংবাদিক  আল- মামুন, মিঠুন পাল, পলাশ হাওলাদার, মোঃমাজহারুল ইসলাম মলি উপস্থিত ছিলেন। এ মহৎ উদ্যোগকে প্রশাসন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ স্বগত জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন